[b]চট্টগ্রাম:[/b] ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ  থেকে পণ্য খালাস বিঘ্নিত হচ্ছে। এছাড়া পণ্যবাহী জহাজ ভালভাবে চলাচল করতে পারছে না।
বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে ঘন কুয়াশা পড়ছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ আহমেদ জানান, কুয়াশার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। সকাল থেকে পণ্যবাহী ১৬টি জাহাজ বহির্নোঙ্গর থেকে বন্দর জেটিতে ভিড়তে পারেনি।
ফলে এসব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলে জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।