[b]ঢাকা:[/b] ডেটা ব্যবহারের ক্ষেত্রে ঘোষিত ইন্টারনেট গতির মধ্যে অন্তত ৮০ শতাংশ নিশ্চিত করার বিধান রেখে অপারেটরদের জন্য গ্রাহকসেবা নীতিমালা চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটককে নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন সংশ্লিষ্টরা।
বিটিআরসি সূত্র জানিয়েছে, মোট ১৩টি কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) নির্ধারণ করে বুধবার নীতিমালার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদিত হবার কথা। এরপর নিয়ম অনুযায়ী নীতিমালাটি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে বিটিআরসি বিনা খরচায় অভিযোগ জানানোর ব্যবস্থা করতে নির্দেশ দিলেও অপারেটররা তাদের ১২১ কলকে ঠিক রেখে নতুন করে চালু করে ১৫৮ যেখানে বিনা খরচে কথা বলা যায়। কিন্ত ১৫৮ এর কথা জানে না কেউ। অন্যদিকে আবার ১২১ গ্রাহকের অহেতুক অনেক সময় নষ্ট করে দেয়। নীতিমালায় এ বিষয়টিও নিশ্চিত করতে বলা হচ্ছে ।
প্রসঙ্গত, গত কয়েক বছর বিটিআরসি এ সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ করছে। একাধিকবার এ বিষয়ে কাজ অনেকটা এগুলোও পরে আবার তা নানা কারণে আটকে যায়। তবে এ যাত্রায়ও এটি আলোর মুখ দেখবে কি-না এ বিষয়ে অপারেটরটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]