[b]মানিকগঞ্জ: [/b]জেলার শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবু খালিদ ডনকে আটক করেছে পুলিশ। তিনি শিবালয় গ্রামের আরশেদ আলীর ছেলে বলে জানা গেছে।
নাশকতায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হরতাল-অবরোধে খালিদ যানবাহনে আগুন,ভাঙচুর এবং ভোটকেন্দ্রে আগুন দেয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। এ কারণেই রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শ্রেণীহীন
মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আটক
জেলার শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবু খালিদ ডনকে আটক করেছে পুলিশ। তিনি শিবালয় গ্রামের আরশেদ আলীর ছেলে বলে জানা গেছে।





