গাজীপুরের কাপাসিয়ায় মেরামত করার সময় বেইলি ব্রিজ ভেঙ্গে ৪ শ্রমিক নিহত ও ২শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় কাপাসিয়ার রাণীগঞ্জ সড়কে বরুনবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শেরপুরের নকলা উপজেলার হাকিম উদ্দিনের ছেলে আজগর আলী (৩০),ইউনুস আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) ও তৈয়ব আলীর ছেলে সিদ্দিক ওরফে হলু মিয়া (৪৫)। আহতরা হলেন মোফাজ্জল হোসেন ও শাহজাহান।
স্থানয়ীরা জানায়, সকালে পুরোনো ওই ব্রিজটি মেরামতের কাজ চলছিল। এ সময় ব্রিজটি ধসে পড়লে ঘটনাস্থলেই ৪ নির্মাণশ্রমিক মারা যান এবং ২ শ্রমিক আহত হন। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে পাঠানো হয়। পরে গুরুতর অবস্থায় শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছ।
[b]গাজীপুর, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
কাপাসিয়ায় সেতু ভেঙ্গে নিহত ৪
গাজীপুরের কাপাসিয়ায় মেরামত করার সময় বেইলি ব্রিজ ভেঙ্গে ৪ শ্রমিক নিহত ও ২শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় কাপাসিয়ার রাণীগঞ্জ সড়কে বরুনবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।