[b]ঢাকা: [/b]সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও নির্যাতনের পরে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এ সংক্রান্ত রিপোর্ট ৭ দিনের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।
অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ পত্রিকার কাটিং উপস্থাপন করার পরে আদরলত স্ব:প্রণোদিত হয়ে এই আদেশ দেন।
এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আক্রান্ত জেলার ডিসি এসপি ও সংশ্লিষ্ট ইউনো এবং ওসিকে নির্দেশ দিয়েছেন। ব্যবস্থা গ্রহণ করার পরে তারা এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবেন।
একই সঙ্গে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করেছেন আদালত। জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাই জানতে চেয়েছেন আদালত।
বৃধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দয়ে রুল জারি করেন।
গত ১৩ জানুয়ারির প্রথম আলো এবং আমাদের সময় পত্রিকার কাটিং উপস্থাপননকরার পরে স্ব:প্রণোদিত হয়ে এই আদেশ দেন আদালত