প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক সোমবার রাতে ভেস্তে যাওয়ার পর  মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ বৈঠক থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।
সন্ধ্যা ৬টায় বগুড়া আন্তজেলা বাস টার্মিনালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এতে রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।
ঐক্যপরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যার বৈঠক থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]