আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩ আগামী জুন মাসের মধ্যে পাস করা হবে ।
বুধবার দুপুরে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত “ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৩” এর বাস্তবায়ন শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তাদের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া উচিত। মোবাইল কোর্ট সর্বোচ্চ ২ বছর শাস্তি দিতে পারে।
মন্ত্রী বলেন, এ অপরাধের বিচার ত্বরিৎগতিতে করার জন্য সংসদে প্রস্তাব দেয়া হবে। দুই জায়গায় এর বিচার হবে।
তিনি বলেন, যেগুলোর দণ্ড ২ বছরের কম তাদেরকে মোবাইল কোর্টে এবং যে অপরাধের দণ্ড বেশি তাদেরকে স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী জি এম কাদের।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআই-এর সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ফরমালিন নিয়ন্ত্রণ আইন জুনে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩ আগামী জুন মাসের মধ্যে পাস করা হবে । বুধবার দুপুরে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত “ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৩” এর বাস্তবায়ন শীষর্ক আলোচনা সভায়





