রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় ৪ তলা এক ভবনের ২য় তলায় অবস্থিত জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার ( ১২ ডিসেম্বর) বিকেলে খবরটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আকতার।
তিনি জানান, বিকেল ৪টা ৩ মিনিটে সুরিটোলায় একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবরে ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা। মোট ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে।
রোজিনা আকতার জানান, দমকল কর্মীদের চেষ্টায় বিকেল ৪টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এইচএন





