জেলার ফরিদগঞ্জ উপজেলা থেকে ১১ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায়  উপজেলার বাসস্ট্যান্ডের পাশে আদর্শ একাডেমি থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন- পৌর আমীর হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসার শিবির সেক্রেটারি জামিল উদ্দিন,  সাইফুল ইসলাম , তৌহিদুল ইসলাম, শাহাদাত, কাউছার, হাছান, ফয়সাল আহমদ, সবুজ, আলাউদ্দিন ও নূরুল ইসলাম।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক শিবিরকর্মী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এখন নতুন করে নাশকতার পরিকল্পনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]