বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকায় পণ্যবাহীসহ কয়েক’শ যানবাহন আটকা পড়েছে। সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘটের কারণে এ যানবাহন আটকে পড়েছে।
রোববার সকালে সিরাজগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা কড্ডার মোড়ে যান চলাচলে বাধা দিলে এ অবস্থার সৃষ্টি হয়। আটকে পড়া যানবাহনের মধ্যে অধিকাংশই পণ্যবাহী।
এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী।
উল্লেখ্য, মহাসড়কে পুলিশি চাঁদাবাজি বন্ধ, বঙ্গবন্ধু সেতুতে ওজন স্কেলে ওভার লোডিং-এর নামে হয়রানি বন্ধ, অবৈধ নছিমন করিমন বন্ধ, রুট পারমিট বহির্ভূত যান চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিভাগীয় বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ ভোর থেকে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
সিরাজগঞ্জে ৫ কিলোমিটার এলাকায় যানজট
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকায় পণ্যবাহীসহ কয়েক’শ যানবাহন আটকা পড়েছে। সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘটের কারণে এ যানবাহন আটকে পড়েছে। রোববার সকালে সিরাজগঞ্জ জেলা পরিবহন





