[b]ঢাকা[/b]:হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অন্তরা।

বুধবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ  করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। অন্তরার অকস্মাৎ মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শিশু শিল্পী হিসেবেই অন্তরা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তবে পাগল মন ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।  এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।