ভোলার চরফ্যাশনে ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আওলাদ হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ভ্যানের মালিক।
শুক্রবার সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের আলী গাও পাটওয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওলাদ উপজেলার আমিনাবাদের হালিমাবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান,আওলাদ ভ্যানযোগে ইটভাঙ্গার মেশিন নিয়ে নিজ বাড়ি থেকে কর্তারহাটে যাচ্ছিলেন। পথে অসতর্কতাবশত ভ্যান থেকে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চরফ্যাশন থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]