সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিট থেকে সাতক্ষীরা শহরে এ আদেশ জারি করে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে মাইকিং করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এঘটনায় পরে চারজনকে আটক করা হয়।
ঘটনার পর রাতে প্রশাসন সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় বাস টার্মিনালে ১৪৪ ধারা জারি
সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিট থেকে সাতক্ষীরা শহরে এ আদেশ জারি করে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে মাইকিং করা হয়।





