[b]মুম্বাই:[/b] আনুশকা শর্মার সঙ্গে কথিত ঘনিষ্ঠতার জন্য রনবীর কাপুরের ওপর বেজায় চটেছেন ক্যাটরিনা কাইফ। এ নিয়ে তাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের থমথমে অবস্থা। সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ খবর বের হয়েছে।
প্রসঙ্গত, গত বছর 'টাইমস অব ইন্ডিয়া চলচ্চিত্র সম্মাননা প্রদান' অনুষ্ঠানে একসঙ্গে উপস্থাপনা করেন আনুশকা-রনবীর। বলাই বাহুল্য সেই থেকেই আনুশকার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে রনবীরের।
বর্তমানে অনুরাগ ক্যাশফের পরিচালনায় ‘বোম্বে ভেলভেট’ ছবিতেও আনুশকার সঙ্গে কাজ করছেন রনবীর। তবে আনুশকার সঙ্গে রনবীরের এই ঘনিষ্ঠতাকে স্বাভাবিক চোখে দেখছেন না ক্যাটরিনা।
রনবীর এখনো জনসম্মুখে ক্যাটরিনার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সম্প্রতি ‘কফি উইথ করন’ এ করন জোহরের চাপাচাপি সত্ত্বেও ক্যাটরিনার ব্যপারে মুখ খোলেননি রনবীর। গণমাধ্যমেও বারবার রনবীর নিজেকে 'সিঙ্গেল' দাবি করেছেন। তাই রনবীর-ক্যাটরিনার সম্পর্কে কোথায় যেন ফাঁক থেকেই যাচ্ছে।
শোনা যাচ্ছে- রনবীরের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে এখনো নাকি প্রতিশ্রুতিও আদায় করতে পারেননি ক্যাটরিনা। এজন্য ভয়েই আছেন ক্যাটরিনা। তার ওপর আনুশকার সঙ্গে রনবীরের এই ঘনিষ্ঠতা ক্যাটরিনার কাছে কাঁটার মতো বিঁধছে।
রনবীরের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাইলেও ক্যাটরিনা এখনই বিয়ে করতে চান না। ক্যাটরিনার মূল মনোযোগ ক্যারিয়ারের ওপরেই। তবে অন্য কারো সঙ্গে রনবীরের ঘনিষ্ঠতা বাড়ুক সেটাও চান না তিনি।
এবার নতুন বছর উদযাপনে নিউ ইয়র্ক বেড়াতে গিয়েছিলেন রনবীর-ক্যাটরিনা। তবে শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতা পরিণত হয়েছেন তিক্ততায়। কারণ নিজেদের সম্পর্কের ব্যাপারে রনবীরের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছিলেন ক্যাটরিনা। তবে রনবীর সেই দাবি মেনে নেননি।
পরে ক্যাটরিনাকে ফেলে রেখেই রনবীর ভারত ফিরেন। ক্যাটরিনা নিউ ইয়র্ক থেকে সরাসরি চলে যান লন্ডনে। সম্প্রতি তিনি মাকে নিয়ে দেশে ফিরেছেন। রনবীর কাপুরের বিপরীতে ‘জাগ্গা জাসুস’ ছবির কাজও শুরু করেছেন ক্যাটরিনা।
তবে দুজনের মধ্যে নাকি এখনো সেই থমথমে ভাব বিরাজ করছে। রনবীর-ক্যাটরিনার পেশাগত সম্পর্কে তাদের ব্যক্তিজীবন নেতিবাচক প্রভাব ফেলে কী না সেটাই এখন দেখার বিষয়।
শ্রেণীহীন
রনবীরের 'সিঙ্গেল' থাকা নিয়ে সন্দেহে ক্যাটরিনা
মুম্বাই: আনুশকা শর্মার সঙ্গে কথিত ঘনিষ্ঠতার জন্য রনবীর কাপুরের ওপর বেজায় চটেছেন ক্যাটরিনা কাইফ। এ নিয়ে তাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের থমথমে অবস্থা। সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ খবর বের হয়েছে।





