[b]দুবাই:[/b] পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনের লাঞ্চের পর আর মাত্র ১০২ রান দরকার শ্রীলঙ্কার। রোববার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হলে ক্রিজে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।
লাঞ্চ বিরতির পর করুনারত্নে ১৮ ও সিলভা ১৪ রান নিয়ে খেলা শুরু করবেন।
দুবাইর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে ৩৩০ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। হাতে ছিল তিনটি উইকেট। কিন্তু দলের রানের খাতায় মাত্র ২৯ রান যোগ করতেই ইনিংস ঘুটিয়ে যায় তাদের।
আগের দিনের ৭০ রান নিয়ে খেলা শুরু করা সরফরাজ আহমেদ আউট হন ৭৪ রান করে। সাত রান নিয়ে খেলা শুরু করা সাঈদ আজমল করেন ২১ রান। এই ইনিংসে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন মিজবাহ উল হক। এছাড়া ইউনিস খানের ৭৭ রান উল্লেখযোগ্য।
এর আগে প্রথম ইনিংসে ১৬৫ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৮৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
শ্রেণীহীন
লাঞ্চের পর ১০২ রান চাই লঙ্কানদের
দুবাই: পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনের লাঞ্চের পর আর মাত্র ১০২ রান দরকার শ্রীলঙ্কার। রোববার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হলে ক্রিজে নেমে কোনো উইকেট না





