‘লাইট অ্যান্ড সাইন্ড শো’র’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর লালবাগ কেল্লায় শুক্রবার  উদ্বোধন করার কথা রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলেনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এ কথা জানান।
এ শো’র মাধ্যমে আগত দর্শক ও পর্যটকরা আনন্দঘন পরিবেশে ইতিহাসের তথ্য- উপাত্ত খুঁজে পাবেন। দর্শক লালবাগ কেল্লার ইতিহাস ও ঐতিহ্যের কথা দেখতে এবং শুনতে পারবেন।
দূর্গের গৌরবোজ্জ্বল ইতিহাস ও অনুপম স্থাপত্য শৈলীকে ফুটিয়ে তুলতে এর পাণ্ডুলিপি তৈরি করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই