ভারতের হবু প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে ফোন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলাশানের রাজনৈতিক কার্যালয় থেকে রোববার সোয়া ১০টার দিকে ফোন করেন খালেদা জিয়া।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খালেদা। সেই সঙ্গে মোদির গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের বিরাজমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন। এসময় দু’জনই আশা প্রকাশ করেন- দুই দেশের জনগণের কল্যাণে তারা এক সঙ্গে কাজ করবেন।
খালেদা জিয়া তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ভারতের ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া প্রায় ৫ মিনিট কথা বলেন। এসময় তার পাশে অবস্থান করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমান, কমিটির অন্যতম সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, শমসের মুবিন চৌধুরী ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
উল্লেখ্য, ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
মোদিকে ফোন করে শুভেচ্ছা জানালেন খালেদা
ভারতের হবু প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে ফোন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলাশানের রাজনৈতিক কার্যালয় থেকে রোববার সোয়া ১০টার দিকে ফোন করেন খালেদা জিয়া। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায়





