জামায়াতে ইসলামের খুলনা মহানগরী শাখার প্রচার সম্পাদক ও দৌলতপুর থানা শাখার সেক্রেটারি আল ফিদা হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় মহানগরীর কবির বটতলা এলাকায় তাকে ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুরের পাবলা এলাকার বাসিন্দা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান,জামায়াত নেতা আল ফিদা হোসেনের বিরুদ্ধে ২০১২ সালে নতুন রাস্তা মোড়ে পুলিশের ওপর হামলা,২০১৩ সালে দৌলতপুর স্ট্যান্ডে বেবীট্যাক্সি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
শ্রেণীহীন
খুলনায় জামায়াত নেতা গ্রেফতার
জামায়াতে ইসলামের খুলনা মহানগরী শাখার প্রচার সম্পাদক ও দৌলতপুর থানা শাখার সেক্রেটারি আল ফিদা হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।