মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে খাসিয়া ও চা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাহার চা বাগানে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধরা হলেন- নিতাই চাষা, রুবেল মিয়া ও ডি এম নাইরো। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত অপর ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নাহার চা বাগান এলাকায় বসবাসরত খাসিয়াদের উচ্ছেদ করতে যায় চা শ্রমিকরা। এসময় উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩ জন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হন।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শ্রীমঙ্গলে চা শ্রমিক-খাসিয়া সংঘর্ষে, আহত ১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে খাসিয়া ও চা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাহার চা বাগানে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হন





