কালবৈশাখী ঝড় কেড়ে নিল একজনের প্রাণ। নিহতের নাম শামসুল হক (৬৫)। পেশায় তিনি একজন নিরাপত্তারক্ষী।
রোববার রাতে সুনামগঞ্জের ধর্মপাশায় সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঝড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা সদর ইউনিয়নে ৫০টি কাঁচা ঘড়বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া, আধাপাকা ২০টি বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। উপজেলার মধ্যনগর সড়কে শতাধিক গাছ পড়ে গেছে। এতে পুরো এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]





