লক্ষ্মীপুরে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর নাম মো: ইলিয়াস (৩২) বলে জানা যায়।
শনিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার চাটখিলের বাইশসিন্দু এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইলিয়াস ভোলকোর্ট ইউনিয়ন যুবলীগের কর্মী ও দেবনগর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ইলিয়াস দেবনগর থেকে নোয়াখালী যাওয়ার পথে বাইশসিন্দুতে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
রামগঞ্জ থানার ওসি মো: লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]