চট্টগ্রামে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে।
হামলায় দুইজন আনসার সদস্য, একজন পুলিশ কনস্টেবল ও একজন সিএনজি অটোরিক্সা চালক আহত হয়েছেন। এঘটনায় পুরো নির্বাচনী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র জানায়, বুধবার বোয়ালিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই সেখানে পুলিশ-আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ১১টার দিকে পূর্ব গোমদন্দী এলাকায় মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ ২০০-৩০০ লোক ঘেরাও করে ফেলে। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশের কাছ থেকে দুইটি রাইফেল ছিনতাই করে। পরে অবশ্য রাইফেল দুইটি ফেরত দেওয়া হয়।
হামলায় চারজর আহত হন। আহতরা হলেন আনসার সদস্য শিপন ও মোহাম্মদ আলমগীর ও পুলিশ কনস্টেবল ইব্রাহিম। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করলে সিএনজি অটোরিক্সা চালক এমদাদুল হক গুলিবিদ্ধ হন। আহতদের বোয়ালখালি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বোয়ালখালি থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুল ইসলাম বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা খতিয়ে দেখছি।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
চট্রগ্রামে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ছিনতাই
চট্টগ্রামে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুইজন আনসার সদস্য, একজন পুলিশ কনস্টেবল ও একজন সিএনজি অটোরিক্সা চালক আহত হয়েছেন। এঘটনায় পুরো নির্বাচনী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।





