এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হলে তার প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম হাওলাদারকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ্র, বিদ্যালয় পরিদর্শক মো. শহীদুল কবির চৌধুরী, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. মঞ্জুরুল কবির ও উপ-পরিচালক (হিসাব) মো. ফজলে এলাহি। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হলে তার প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব





