লক্ষ্মীপুরে কুশাখালী ইউপি মেম্বার মোহাম্মদ উল্লাহকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কুশাখালীর পোয়াখালী খালের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ উল্লাহ নলডগি গ্রামের নূরুল ইসলামের পুত্র। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানান।
১৮ নং কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যাকান্ডের কথা নিশ্চিত করে বলেন, মোহাম্মদ উল্লাহ বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ভোরে স্থানীয়রা পোয়াখালী খালের পাশে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
লক্ষ্মীপুর, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরে কুশাখালী ইউপি মেম্বার মোহাম্মদ উল্লাহকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কুশাখালীর পোয়াখালী খালের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়





