প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আইসিসির যেকোনো টুর্নামেন্টের আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত।'
রোববার সকালে আইসিসির সভাপতি অ্যালান আইজাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, তাঁর সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকেই উৎসাহিত করে থাকে।'
আইসিসির সভাপতি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396779398.jpg[/img]
তিনি বলেন, 'পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের স্টেডিয়াম ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে।'
এসময়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইসিসির প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন। আইসিসির পরিচালক নেইল স্পাইচ, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের সভাপতি ইমরান খাজা, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
[b]ঢাকা, ৬  এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]