[b]ঢাকা:[/b] রাজধানীতে বাস চাপায় তিন জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম খলিল (৩৫)। অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
পথচারী আলী হোসেন জানান, যাত্রীবাহী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
খলিল ও অজ্ঞাতনামা আরো এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রেণীহীন
রাজধানীতে দুর্ঘটনায় নিহত তিন
রাজধানীতে বাস চাপায় তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে।





