খুলনা জেলার ফুলতলা থানার স্টাফ কোয়ার্টারে রাবিয়া সুলতানা সোনিয়া (২১) নামের এক নারী পুলিশ সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়।
আহত রাবিয়া সুলতানা যশোর জেলার কোতোয়ালি থানার পূর্ব বারান্দি নাথপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বাচ্চুর মেয়ে। তিনি ফুলতলা থানায় নারী কনস্টেবল হিসেবে কর্মরত। তার স্বামী ওই থানার সহকারী উপ-পরিদর্শক।
আহত সোনিয়া জানান,শুক্রবার রাতে তার স্বামী থানায় ডিউটি করছিলেন। তিনি কোয়ার্টারে মশার কয়েল জ্বেলে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন বিছানায় আগুন ধরে গেছে। এ সময় সোনিয়া মোবাইলে তার স্বামীকে দ্রুত বাসায় আসতে বলেন। আগুন নেভাতে গিয়ে সোনিয়ার হাত লেগে বিছানার পাশে রাখা কেরোসিনের বোতল পড়ে যায়। তখন পুরো বিছানায় আগুন ধরে তিনি অগ্নিদগ্ধ হন।
তিনি আরও জানান,তার স্বামী এসে আগুন নেভায়। পরে তাকে দ্রুত খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়। পরে বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. খালেদ আহম্মেদ জানান,তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
খুলনায় নারী পুলিশ অগ্নিদগ্ধ
খুলনা জেলার ফুলতলা থানার স্টাফ কোয়ার্টারে রাবিয়া সুলতানা সোনিয়া (২১) নামের এক নারী পুলিশ সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছে। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ
সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেবে। লংমার্চ শেষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















