[b]পোর্ট অব স্পেন:[/b] ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তী ব্রায়ান লারা এবার জাতীয গলফ দলে জায়গা পেতে চান। পুয়োর্তো রিকোতে অনুষ্ঠেয় আসন্ন ক্যারিবীয় অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপে (সিএজিসি) ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় দলে জায়গা পেতে লড়াই করছেন লারা।
পোর্ট অব স্পেনের ‘রাজপুত্র’ হিসেবে পরিচিত লারা ত্রিনিদাদ ও টোবাগো ইন্টারন্যাশনাল লিগ (টার্টিল) উন্মুক্ত আমন্ত্রণমূলক দু’দিন ব্যাপী চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছেন। জাতীয় দলে সুযোগ পেতে অন্যতম শর্ত এ টুর্নামেন্টে অংশ নেয়া।
ত্রিনিদাদ ও টোবাগো গলফ এসোসিয়েথন (টিটিসিএ) আয়োজিত টার্টিন আমন্ত্রণমূলক উন্মুক্ত এ প্রতিযোগিতা আগামী ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট ডিরেক্টর ক্রিস্টোফার হ্যারিস বলেন, ত্রিনিদাদ ও টোবাগো দলের মিড এ্যামেচার ডিভিশনের জাতীয় দলে জায়গা পেতে বেশ চেষ্টা করছেন লারা।
হ্যারিস বলেন, ‘জাতীয় দলে জায়গা পেতে চেষ্টা করছেন ব্রায়ান (লারা) এবং জাতীয় দলের জায়গা পাওয়ার জন্য অন্যতম হিসেবে বিবেচনা করা হয় এ ইভেন্টকে।’
শ্রেণীহীন
জাতীয় গলফ দলে খেলতে চান লারা
পোর্ট অব স্পেন: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তী ব্রায়ান লারা এবার জাতীয গলফ দলে জায়গা পেতে চান। পুয়োর্তো রিকোতে অনুষ্ঠেয় আসন্ন ক্যারিবীয় অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপে (সিএজিসি) ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় দলে জায়গা পেতে লড়াই করছেন লারা।





