ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীবাহী দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় বাসের চালকসহ অন্তত ৩০ জন আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিআরটিসি বাসের চালককে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আছেন গ্রিনলাইন বাসের চালক। আহত যাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা চলছে।
দুর্ঘটনার পরপর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৫টায় হাইওয়ে পুলিশ বাস দু'টি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সরাইল বিশ্বরোড মোড় সড়ক (হাইওয়ে) পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আবদুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
দু'বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৩০
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীবাহী দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





