ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাৎ করতে গিয়ে আটক হয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি। বেলা ১টা ২২মিনিটের দিকে তাদের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া যায়। এসময় সেলিমা রহমান পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলছিলেন আমরা কি এখনও পাকিস্তানে আছি। আপনারা কি পাকিস্তানের আর্মি। আটক করার সময় তারা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। বলেন, আমরা ম্যাডামের খোঁজ নিতে এসেছি। আমাদের আটক করা হবে কেন? তিনি প্রশ্ন রেখে বলেন, বিরোধী নেত্রী কি গৃহবন্দি। তা না হলে আমাদের ভেতরে যেতে দেয়া হবে না কেন? খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এতে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ।
শ্রেণীহীন
খালেদার বাসার সামনে থেকে সেলিমাসহ আটক ৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাৎ করতে গিয়ে আটক হয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি। বেলা ১টা ২২মিনিটের দিকে তাদের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া যায়।





