নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। শুক্রবার দপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩নং ওয়ার্ডের চুনপাড়া ডেমরা এলাকার রিকশাচালক জাহাঙ্গীরকে (৪০) তার ছেলে আব্দুল কাদের কুপিয়ে হত্যা করে।
নিহতের স্বজনরা ঢামেকে জানান, বাবা-মায়ের ঝগড়ার এক পর্যায়ে ছেলে আব্দুল কাদের ক্ষিপ্ত হয়ে বাবাকে বটি দিয়ে আঘাত করে। এতে জাহাঙ্গীরের ঘাড়ের নিচ থেকে ডান বাহু অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]