বাহরাইনে আগুনে নিহত ৩ বাংলাদেশির লাশ শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।  
নিহতরা হলেন-কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩০),ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল গফুরের ছেলে জালাল উদ্দিন (৩০) এবং একই গ্রামের নাজিম মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩২)।
গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ওই তিন বাংলাদেশি নিহত হন।
ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ