[b]ভার্জিনিয়া:[/b] রাসায়নিক পদার্থ মিশে দূষিত হয়েছে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার পানি। গত পাঁচ দিন ধরে ওই অঞ্চলের প্রায় তিন লাখ মানুষ বিশুদ্ধ পানি বঞ্চিত রয়েছে।
গত বৃহস্পতিবার থেকে দূষিত পানিকে রান্না,খাওয়া ও গোসলের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রাসায়নিক মিশ্রণে দূষিত হয়ে পড়েছে প্রধান নদীর পানি। এর প্রভাব পড়েছে এর অধিবাসীদের ওপর। পানি ব্যবহারের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ভার্জিনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
স্থানীয়রা পাঁচ দিন ধরে পানি ব্যবহার না করলেও ভার্জিনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে,খুব শিগগিরি পানি ব্যবহারের উপযুক্ত হবে। এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যের গভর্নর আর্ল রে টমব্লিন বলেন,“আমরা এমন এক অবস্থায় আছি যে,সুরঙ্গের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে।” তবে ঠিক কবে থেকে পানি ব্যবহার করা যাবে তা বলেননি তিনি।
ভার্জিনিয়ার ইল্ক নদীর পানি দূষণের ফলে রাজ্যের নয়টি জেলার স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ‘ফ্রিডম ইন্ডাস্ট্রি’ থেকে ৪০ হাজার গ্যালন মিথিলসাইক্লোহেক্সেন মিথানল পানিতে মেশার ফলে নদীর পানি দূষিত হয়। সূত্র: আইআরআইবি
শ্রেণীহীন
বিশুদ্ধ পানি বঞ্চিত ভার্জিনিয়ার তিন লাখ মানুষ
ভার্জিনিয়া: রাসায়নিক পদার্থ মিশে দূষিত হয়েছে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার পানি। গত পাঁচ দিন ধরে ওই অঞ্চলের প্রায় তিন লাখ মানুষ বিশুদ্ধ পানি বঞ্চিত রয়েছে। গত বৃহস্পতিবার থেকে দূষিত পানিকে রান্না,খাওয়া ও গোসলের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রাসায়নিক মিশ্রণে দূষিত হয়ে পড়েছে প্রধান নদীর পানি।





