দীপিকা পাডুকোনের আজ জন্মদিন। বিগত বছরের চারটি ব্লকব্লাস্টার ছবির গুরুত্বপূর্ণ ছবিতেই ছিলেন তিনি। সাফ্যলের বিচারে এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা ২৮ বছরে পা দিলেন।
২০০৭ সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা দীপিকা কখন যেন অজান্তেই বলিউডের এক নম্বর নায়িকার ক্রাউন পরে নিয়েছেন। তার এই জনদিনে গোপন এসএমএস পাঠিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কিং শাহরুখ।
বার্থ ডে গার্ল-এর জন্মদিনে করন জোহর থেকে ফারহা খান,প্রিয়াঙ্কা চোপড়া থেকে উদয় চোপড়ারা শুভেচ্ছাবার্তা পাঠালেন।
শাহরুখ খান বললেন,দীপিকাকে গোপন এসএমএস করে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছি।
২০১৩ সালে রেস টু দিয়ে সাফল্যের শুরু করেছিলেন,এরপর ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস থেকে গালিয়ো কা রসলিলা রামলীলার মত সাফল্যের এভারেস্ট গড়া সিনেমায় অভিনয় করে মাতিয়েছেন।
২০১৪ সালে আবার মুক্তি পেতে চলেছে তাঁর বড় রিলিজ। শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার সিনেমায় তিনি থাকছেন নায়িকার ভূমিকায়।
বলিউডে এখনও পর্যন্ত ১৮টি সিনেমায় বড় রোলে অভিনয় করেছেন দীপিকা। তাঁর মধ্যে ব্লকব্লাস্টার হিট হয়েছে ৬টি সিনেমা,সুপারহিট ৪টি,হিট ৩টি। বোঝাই যাচ্ছে কেরিয়ারগ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।
দীপিকার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণই হিসাবে দেখানো হয় তাঁর অভিনয় দক্ষতা, পরিশ্রম,শরীর আর মিষ্টি ব্যবহারের জন্য। সঙ্গে রয়েছে দারুণ হাইট,নাচের দক্ষতা আর ছবি বাঁছার ক্ষমতা।
শ্রেণীহীন
দীপিকার জন্মদিনে বলিউড কিং শাহরুখের এসএমএস
দীপিকা পাডুকোনের আজ জন্মদিন। বিগত বছরের চারটি ব্লকব্লাস্টার ছবির গুরুত্বপূর্ণ ছবিতেই ছিলেন তিনি। সাফ্যলের বিচারে এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা ২৮ বছরে পা দিলেন।





