সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলিপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন-বিল্লাল হোসেন (২২) ও শফিকুল ইসলাম (২৪)। বিল্লাল হোসেন কেশবপুর উপজেলার ছোট পাতরা গ্রামের আব্দুল আহাদ বিশ্বাসের ছেলে ও  শফিকুল ইসলাম পাটকেলঘাটার কুমিরা গ্রামের নবাব আলীর ছেলে। এছাড়া পাটকেলঘাটার কুমিরার মফিজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম আহত হয়েছেন।
বিদ্যুত শ্র্রমিকরা জানান, ২১ জন শ্রমিক আলীপুর বাজারে খুটি পোতার কাজ করছিলেন। একটি খুটি তোলার সময় ৩৩ হাজার ভোল্টের তারের স্পর্শে সবাই বিদ্যুত শক পান। এর মধ্যে বিল্লাল হোসেন, শফিকুল ও কামরুল মারাত্বক আহত হন। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]