ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সুমন সিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আখাউড়া পৌরশহরের খরমপুর বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন সিকদার পৌরশহরের দূর্গাপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাম্মাদ হোসেন জানান, রাতে খরমপুর বাইপাস সড়ক এলাকায় সুমন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকার ৪০টি জাল নোট ও নেশা জাতীয় ৬ বোতল এসকফ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
বিবাড়িয়ায় জাল টাকাসহ এক ব্যক্তি আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সুমন সিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।