আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সমুদ্র পাড়ে নির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন তিনি। এরপর একই স্থানে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন টাইম নিউজকে জানান, সাগর পাড়ে কক্সবাজার পর্যটন হলিডে কমপ্লেক্সের ৫২ একর জমিতে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। গত বছরের ১৮ এপ্রিল কক্সবাজার গলফ মাঠে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দেন। এরপর গত ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উখিয়ার জনসভায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নাম দিয়ে এটির ভিত্তি ফলক উন্মোচন করেন।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সমন্বয়কারী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক আ জ ম নাছির উদ্দিন জানান, মাঠে ইতোমধ্যেই নির্মিত হয়েছে ভিআইপি গ্যালারি, অফিস ভবন, স্টোর রুম, দুটি ক্রিকেট পিচ, স্কোর বোর্ড, প্র্যাকটিস নেট, স্টেডিয়ামের অভ্যন্তরে একাধিক ইটের রাস্তাসহ বিভিন্ন অবকাঠামো। আর এসব অবকাঠামো ও স্টেডিয়ামের পুরো সীমানা দেয়াল দিয়ে ঘিরে দেয়া হয়েছে। তবে এখনো স্টেডিয়ামে কাজ চলছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত বিসিবি স্টেডিয়ামটির জন্য প্রায় ২২ কোটি টাকা ব্যয় করেছে।
[b]ঢাকা, এমআর, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন রোববার
আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সমুদ্র পাড়ে নির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন তিনি। এরপর একই স্থানে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল





