প্রশাসনের ১০ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে। কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসনের তিন অতিরিক্ত সচিব,তিন জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার,এক জেলা প্রশাসক রয়েছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে দেয়া হয়েছে (সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলীর আদেশাধীন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকে মোহাম্মদ সাইদুর রহমান পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জিন্নাতুল হককে একই আদেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
আলাদা এক আদেশে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নানকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মেজবাহ উদ্দিনকে চট্টগ্রামের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আব্দুর রশিদকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার,নোয়াখালী জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মো. আল আমিনকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আলমকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
[b]ঢাকা, ২এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
প্রশাসনে রদবদল
প্রশাসনের ১০ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে। কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসনের তিন অতিরিক্ত সচিব,তিন জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার,এক জেলা প্রশাসক রয়েছেন।





