চট্টগ্রাম মহানগরীতে মৃদুল চৌধুরী নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় নগরীর কোতোয়ালী থানার পুরাতন টেলিগ্রাফ রোডে বাসার সামনে থেকে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখায় বলে অভিযোগ করেছেন তার ভাই শিমুল চৌধুরী।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, দুপুর ১২টায় মৃদুল চৌধুরী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তা অপহরণের মামলা হিসেবে গ্রহণ করা হয়। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন বলে জানান তিনি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বলেন, পুরাতন টেলিগ্রাফ রোডে তাদের কোন টিম মঙ্গলবার অভিযান চালায়নি। মৃদুল চৌধুরী নামে কোন ব্যবসায়ীকে আটকের কোন তথ্যও তাদের কাছে নেই।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ
চট্টগ্রাম মহানগরীতে মৃদুল চৌধুরী নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় নগরীর কোতোয়ালী থানার পুরাতন টেলিগ্রাফ রোডে বাসার সামনে থেকে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।





