[b]নীলফামারী: [/b]নীলফামারী-১ আসনের তিনটি ভোট কেন্দ্রে শনিবার ভোর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেন্দ্রগুলো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগুন দেয়া কেন্দ্রগুলো হচ্ছে,ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলা মাদ্রাসা,বামনিয়া ইউনিয়নের বারবিশা গোবাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি ভাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।
এছাড়া শুক্রবার রাতে ডোমার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান,ঘটনাস্থলগুলো পরির্দশন করেছি। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি।





