নীলফামারীর ডিমলা উপজেলায় দুই জামায়াতকর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ জানুয়ারির নির্বাচনকালীন সহিংসতার মামলায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই জামায়াতকর্মী হলেন- উপজেলার গয়াবাড়ী গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আবুজার রহমান ও উত্তর ঝুনাগাছ চাঁপানি গ্রামের মনির উদ্দিনের ছেলে এমদাদুল হক।
এছাড়া ধর্ষণ মামলায় উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে আশরাফ আলীকে গ্রেফতার করে পুলিশ।
ডিমলা থানার ওসি শওকত আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নীলফামারীতে জামায়াতকর্মীসহ গ্রেফতার ৩