চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র লিমুয়েল ইসলাম শিমুল হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে নিহতের সহপাঠিরা।
শনিবার বেলা ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
শিমুলের বাবা-মা জানান তাদের ছেলের হত্যাকারি সেকেন্দার ধরা পড়লেও প্রধান আসামি হাসান এখনও পলাতক। পুলিশের কাছে গেলে নানা টালবাহানা করছে তারা। শিমুল হত্যা মামলা ভিন্নখাতে নেয়ারও অপচেষ্টা চলছে। এরপর শহরে বের হয় বিক্ষোভ মিছিল।
বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিমুয়েল ইসলাম শিমুলের বাবা আহম্মেদ আলী লিখিত বক্তব্যে একই অভিযোগ করেন। তার একমাত্র ছেলের হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বন্ধুদের হাতে নির্মমভাবে খুন হন কলেজছাত্র লিমুয়েল ইসলাম শিমুল। পরদিন একটি ভুট্টা খেত থেকে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই শিমুলের বাবা আহম্মেদ আলী সদর থানায় একই গ্রামের সেকেন্দার এবং হাসানের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামি সেকেন্দারকে গ্রেপ্তার করা হলেও প্রভাবশালী হাসান এখনও পলাতক রয়েছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় শিমুল হত্যাকারিদের বিচার দাবি
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র লিমুয়েল ইসলাম শিমুল হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে নিহতের সহপাঠিরা।





