রোববার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় মাদক পাচারের খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে অবস্থান নেয়। এ সময় বাস থেকে ব্যাগ হাতে এক ব্যক্তি নামলে তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে জালাল মালিথার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন। তিনি ২০২১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ৯ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার রায় ঘোষণা করেন। রায়ে জালাল মালিথাকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এস