শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
তিনি জানান, নায়েব সুবেদার মামুন অর রশিদ খানের নেতৃত্বে মেদিনীপুর বিওপির একটি টহল দল নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মদ জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এস
















