ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় আরো আশ্রয়কেন্দ্র বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘২৯ শে এপ্রিল স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত ৯১ এর ২৯ শে এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণসভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ঘূর্ণিঝড় ও দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় অনেকগুলো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এগুলো যথেষ্ট নয়।দূর্যোগ মোকাবেলায় আরও আশ্রয়কেন্দ্র খোলা প্রয়োজন।
তিনি আরও বলেন, আাগামী মন্ত্রী পরিষদ বৈঠকে সুযোগ হলে এ বিষয়ে আমি আলোচনা করবো। আমি নিজেও আপানাদের মত একজন উপকূলীয় এলকার মানুষ।
মোশাররফ বলেন, ৯১ সালে ঘূর্ণিঝড়ের ৫ দিন পর খালেদা জিয়া কক্সবাজার গিয়েছিলেন।পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ না থাকায় তিনি (খালেদা জিয়া) সেখানে থাকতে পারেনি।পরে আমার হোটেলে গিয়ে এসির মধ্যে রেষ্ট নিয়েছিলেন। কারণ আমার হোটেলে জেনারেটর ছিল।
খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি (খালেদা জিয়া) কক্সবাজার থেকে ফিরে এসে বলেছিলেন, যতলোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায়নি। এখন প্রশ্ন হল ৩ লক্ষ লোক মারা যাওয়ার পরও যদি লোক মারা না যায় তবে আর কত লোক মারা গেলে আপনার কাছে লোক মারা যেত?
সংগঠনের সভাপতি ইয়াহিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোহাম্মদ হোসেন, অধ্যাপক ড. আক্তারুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হারুন উজ্জামান ভূইয়া প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
দূর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র বাড়ানো প্রয়োজন: গণপূর্তমন্ত্রী
ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় আরও আশ্রয়কেন্দ্র বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘২৯ শে এপ্রিল স্মৃতি ফাউন্ডেশন’





