মা কথাটি ছোট্ট অতি/ কিন্তু যেন ভাই/ ইহার চেয়ে নাম যে মধুর/ ত্রি-ভূবনে নাই।
মা। ছোট্ট একটি শব্দ। একটি পূর্ণাঙ্গ বাক্য। মা কথাটি আমাদের স্মরণ করিয়ে দেয় সারা পৃথিবীর সকল ভালবাসার আধার। মা মানেই সকল বিপদ-আপদে নির্ভেজাল আশ্রয়স্থল। মা শুধু মা। তৃপ্তি, আনন্দ, প্রশান্তি কোন বিশেষণই মা এর পরিপুরক হতে পারে না।
মাকে ঘিরেই সন্তানের বেড়ে ওঠা। মা সন্তানকে ধারণ করা থেকে বেড়ে ওঠা পর্যন্ত একক পাঠশালা, একমাত্র দুনিয়া। কবির ভাষায়, 'মা যে আমায় ঘুমপাড়াত/ দোলনা ঠেলে ঠেলে/ শীতল হতো প্রাণটা/ মায়ের হাতটা বুকে পেলে। '
মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। দিনক্ষণ ঠিক করে মায়ের জন্য ভালোবাসা হয় না। মায়ের জন্য প্রেম-ভালোবাসা প্রতিটি মুহূর্তের।
ইসলামে মায়ের মর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। অন্যান্য ধর্মেও মায়ের স্থান অনন্য।
সবারই মাকে ঘিরে রয়েছে অনেক সুখ-দুঃখ স্মৃতি। কারো মা আছেন পৃথিবীতে। কারো নেই। তবুও প্রতিদিনকার প্রতিটি কর্মে মা জড়িয়ে আছেন। প্রতিদিন সকালে ঘুম ভেঙে মাকে মনে করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
১৯০৭ সালে আমেরিকায় আনা নামের এক তরুণী প্রথম উদ্যোগ নেয় মাকে সম্মান জানিয়ে একটি দিন পালনের। ১৯১১ সালে এর বিস্তৃতি বাড়ে। ১৯১৪ সালের সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট উইলসন দিবসটি সরকারিভাবে পালনের ঘোষণা দেন। সে থেকে মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে আড়ম্বরের সাথে।
মায়ের প্রতি সন্তানের ভালোবাসা শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবেনা এটাই আমাদের প্রত্যাশা। মা দিবসে মাকে ভালোবাসবো যেমন অন্য দিনগুলোতে তার কমতি হবেনা।
কবির হৃদয় নিংড়ানো শব্দমালায় বলা যায়, (মা) তোমায় স্মরি চোখ দিয়ে মোর অশ্রু যে ঝরে/ প্রাণ যে কেমন করে আমার মণ যে কেমন করে।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর// এএইচ[/b]
শ্রেণীহীন
'মা'
মা কথাটি ছোট্ট অতি/ কিন্তু যেন ভাই/ ইহার চেয়ে নাম যে মধুর/ ত্রি-ভূবনে নাই। মা। ছোট্ট একটি শব্দ। একটি পূর্ণাঙ্গ বাক্য। মা কথাটি আমাদের স্মরণ করিয়ে দেয় সারা পৃথিবীর সকল ভালবাসার আধার। মা মানেই সকল বিপদ-আপদে নির্ভেজাল আশ্রয়স্থল। মা শুধু মা। তৃপ্তি, আনন্দ, প্রশান্তি কোন বিশেষণই মা এর পরিপুরক হতে পারে না।





