হবিগঞ্জের আজমেরিগঞ্জে নৌকাডুবিতে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় স্থানীয় কোদালিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজমেরিগঞ্জের জলসোকা গ্রামের মাকসুদা বেগম (৫০), তার বোন (৪৫) এবং তার ছেলে এরশাদুল ইসলাম (২২)। তাৎক্ষণিকভাবে তার বোনের নাম জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে মাকসুদা বেগম তার ছেলে এবং বোন নৌকায় উঠেন। প্রবল ঝড়ে নৌকাটি ডুবে গেলে ৩ জনই নিহত হন।
আজমেরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]