ঢাকা: বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি তার দলের নেতা-কর্মীরসহ দেশবাসী প্রত্যাখান করেছে।তাই রাজনীতি থেকে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে বিরোধী দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসির প্রতিবাদে ঢাকা মহানগরসহ আওয়ামী লীগের কয়েকটি অঙ্গসংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন,যার কথা কেউ শোনেনা,তার রাজনীতি থেকে ছেড়ে আল্লাহ-বিল্লাহ করা উচিত। মানুষের বদ্ধোয়ায় বিএনপি নির্বাসিত হয়ে গেছে এ দল আর মাথা উঁচু দাড়াঁতে পারবেনা।
তিনি আরো বলেন,সারাদেশে এখন একটাই শ্লোগান হই হই রই রই খালেদা জিয়া গেলি কই। সমাবেশ ডেকে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নেই। তারা বলেছিল সকাল ১০ টার মধ্যেই তারা পুরানা পল্টনে থাকবে কিন্তু এখন সকাল ১১টা বেঁজেছে পুরানা পল্টনে একটা মাছিও নেই।
মায়া বলেন,জনগণের জানমাল রক্ষায় এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী রাখতে ঢাকায় থাকবে বঙ্গবন্ধুর কর্মীরা।
খালেদা জিয়ার ডাকে সাড়া না দেয়ার জন্য দেশবাসীকে আন্তরিক অভিন্দন জানান আওয়ামী লীগের এ নেতা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,সদস্য এ এফ এম আব্দুল হক,দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ
শ্রেণীহীন
খালেদা জিয়ার রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত: মায়া
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি তার দলের নেতা-কর্মীরসহ দেশবাসী প্রত্যাখান করেছে।তাই রাজনীতি থেকে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।





