[b]নাইজেরিয়া: [/b]নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।সসস্ত্র ইসলামী গ্রুপ বোকো হারাম ঘটনার দায় স্বীকার করেছে।
সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবারে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
ঘটনার দিন একটি বাজারের কাছে গাড়ি বোমাটি বিস্ফোরণের পর প্রচুর ধোয়া উঠতে থাকে। আর উপস্থিত মানুষেরা ঘটনাস্থল থেকে পালাতে শুরু করেন।রক্তাক্ত মৃত দেহগুলো পড়ে ছিল মাটিতে।
বিস্ফোরণের পর সেনাবাহিনীর সদস্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্রগুলো থেকে গুলি শুরু করেন।
সেদিনের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন "আমি কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনলাম।একটি বিস্ফোরণের শব্দ ছিল খুবই বেশি। এরপর আমি আমার দোকান থেকে বের হয়ে আসলাম এবং মেঝেতে অনেকগুলো প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখলাম"।
উত্তর নাইজেরিয়াতে ইসলামী শাসন বাস্তবায়নের জন্য বোকো হারাম চার বছর ধরে সহিংস পন্থায় প্রচারাভিযান চালিয়ে আসছে।
মাইদুগুরি হলো বরনো রাজ্যের রাজধানী। এ রাজ্যে গত বছরের মে মাসে জরুরী অবস্থা জারি করা হয়। জাতিসংঘ জানিয়েছে, জরুরী অবস্থা জারি করার পর সসস্ত্র ইসলামপন্ত্রীদের সাথে সংশ্লিষ্ট সহিংসতায় ১২০০ জন নিহত হয়েছেন।
শ্রেণীহীন
বোমা বিস্ফোরণে নাইজেরিয়াতে নিহত ১৭
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।সসস্ত্র ইসলামী গ্রুপ বোকো হারাম ঘটনার দায় স্বীকার করেছে।





