[b]কুষ্টিয়া:[/b] ১৩ দিনের শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস চালু হলেও মঙ্গলবার সকাল ১০টার দিকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন হতে ক্লাস-পরীক্ষা চালু হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের এক প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার জানান,পূর্ব নির্ধারিত ছুটি শেষে মঙ্গলবার আবাসিক হলগুলো খোলা হবে।
গত ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন,শীতকালীন ছুটি ও আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।